Author: Arifur Rahman

গত ১৬/৯/২২ ইংরেজি শুক্রবার বাদ এশা সিলেট মহানগরীর জামেয়া ফারুকিয়া মাদরাসায় আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী শাখার সহসভাপতি মাওলানা মুহিব্বুর রহমান মিটিপুরী, বিশেষ অতিথি ও শাখা তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা মুজাম্মিল, ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার, মহানগরীর সদস্য মোহা. আদনান শাহ। সভায় সর্বসম্মতিক্রমে  মাও. আব্দুস সত্তারকে সভাপতি ও মাওলানা আব্দুল আহাদকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Read More

ইলহামী ইসলাহী অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ ও ১৮ নভেম্বর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী আজিমুশ্বান ইজতেমা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল দক্ষিণ বঙ্গ সফর করেছেন। গত ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভীর নেতৃত্বে দক্ষিণবঙ্গের উলামা-মাশায়েখ ও বিশিষ্টজনদের দাওয়াত প্রদানের লক্ষ্যে এ সফর সম্পন্ন হয়।  সফরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষানটেক জামিয়া মুহাম্মাদিয়ার নায়বে মুহতামিম মুফতি ফয়জুল্লাহ আশরাফী, তেজগাঁও কুয়েতী মসজিদের খতীব মুফতি লিয়াকত আলী, মিরপুরের বাউনিয়াবাদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজী, টেকনিক্যাল মোড় জামে মসজিদের খতীব…

Read More